Print

Broadcasting News Corporation

বন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য আমিরাতের সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ১০:২৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য আরব আমিরাতের সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচারণাও চালানো হয়। এটি যতটা না ধর্মীয় কারণে, তার থেকেও বেশি রাজনৈতিক কারণে। তিনি বলেন, তার মানে এই না যে আমরা রাজনৈতিক কারণেও কোনো সংঘাত প্রশ্রয় দেবো। যারা ভাঙচুর করেছে তাদেরকে শাস্তি দেয়া হবে।

 

Post Views: 823

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত