Print

Broadcasting News Corporation

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ গ্রহণ করেছেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ১১:৪০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ১১:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রবিবার (১১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে বঙ্গভবনে শপথ পাঠ করান। এর আগে
শনিবার (১০ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগদান করেন। বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে এ নিয়োগ কার্যকর হয়েছে।

Post Views: 923

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত