Print

Broadcasting News Corporation

শপথ গ্রহণের পর দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ১১:৫৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের আরও দুই উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন।
শপথের পর তাঁদের দপ্তর দেওয়া হয়েছে। এর মধ্যে বিধান রঞ্জন রায় পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা।
রবিবার (১১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান। শপথ গ্রহণের পর দুই উপদেষ্টা গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন।

Post Views: 715

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত