Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় নার্সদের কর্মবিরতি পালন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২৪ , ৯:০১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

আলহাজ্ব বুলবুল চৌধুরী


নওগাঁ প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ-পূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে ৩দিন ব্যাপী কর্ম বিরতি কর্মসূচীর ২য় দিনে মঙ্গলবার (০১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) কর্ম বিরতি পালন করা হয়েছে। ১ দফা দাবিতে কর্মসূচীর ১ম দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, ২য় দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র নার্স ইনচার্জ মিনতী রাণী, সুলতান বেগম, আব্দুর রউফ, রওশন আরা বেগম, পিয়াংকা শীল, রাশেদা বেগম, নাজমা বেগম, মমতাজ বানু, ফারহানা বেগম প্রমুখ। কর্মসূচীর ৩য় দিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে তারা জানান ।

Post Views: 438

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত