Print

Broadcasting News Corporation

বিরামপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২৪ , ১:৪০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩, ২০২৪, ১:৪০ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম


 বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দর পরিবেশে উদযাপন উপলক্ষে বিরামপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১ টায় বিরামপুর উপজেলা সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন, বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট মিয়া মোঃ শিরন, জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমির মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নায়েবে আমির ডক্টর মোহাদ্দিস এনামুল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির কুমার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু,জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিনাইল ইউ পি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা বিরামপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাদশা মোহাম্মদ নাজ্জাসি প্রমুখ। পূজাকে ঘিরে সুষ্ঠু সুন্দর পরিবেশ রক্ষায় উপস্থিত সকলে একমত পোষণ করেন।

Post Views: 466

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত