Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় মোয়াল্লেমদের মান উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২৪ , ৫:০৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৫, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ

আলহাজ্ব বুলবুল চৌধুরী


নিজস্ব প্রতিনিধি নওগাঁ

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় নজিপুরে তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে মোয়াল্লেমদের মান উন্নয়নে ক্লাস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) নজিপুর মডেল মসজিদে দিনব্যাপী কর্মশালায় নওগাঁ জেলা পশ্চিমের তালিমুল কোরআন ফাউন্ডেশনের কেয়ারটেকার মোয়াল্লিম মাওলানা আব্দুল মুকিমের সভাপতিত্বে মাওলানা মোফাচ্ছেলের পরিচালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মোয়াল্লিম প্রশিক্ষক ক্বারী মাওলানা শরিফুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পশ্চিমের তালিমুল কোরআন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশিদ, মোয়াল্লিম হাসান, মোয়াল্লিম কামরুল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ জেলা পশ্চিমের বিভিন্ন থানা হতে অর্ধ শতাধিক মোয়াল্লিম উপস্থিত ছিলেন।

Post Views: 301

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত