Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশাল আকৃতির অজগর উদ্ধার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২৪ , ৮:৫২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৫, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা


নিজস্ব প্রতিনিধি পঞ্চগড়

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা থেকে বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগ। পরে সাপটি তেঁতুলিয়া বন বিভাগের মাধ্যেমে দিনাজপুর বন বিভাগের রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়। সেখানে অজগর সাপটিকে অবমুক্ত করা কথা রয়েছে। বন বিভাগের তথ্যমতে, উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন ৯ কেজি ২০০ গ্রাম। চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করছে বন বিভাগ। তেঁতুলিয়া উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া বন বিভাগ ও বিজিবি এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের শুকানি বিওপি আওতাধীন সীমান্ত এলাকায় মেইন পিলার ৭৪১ এর ৫ সাব পিলার এলাকা থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাদেকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে বাঁশের সাথে প্যাঁচানো অবস্থায় সাপটিকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। তবে উপজেলার বিভিন্ন এলাকায় ইতোপূর্বে উদ্ধারকৃত অজগর সাপের তুলনায় সাপটি বড় এবং আক্রমণাত্মক হওয়ায় আতংকিত এলাকাবাসী উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেন। পরে বনবিভাগের বিট কর্মকর্তা ও স্থানীয় জনগণের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সাপটি তেঁতুলিয়া উপজেলা পরিষদ এলাকায় নেয়া হয়। উদ্ধারকৃত সাপটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত স্থানে অবমুক্তের জন্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। সামাজিক বন বিভাগ তেঁতুলিয়ার বিট কর্মকর্তা নুরুল হুদা বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যাই। পরে সাদেকুল নামে এক ব্যক্তির বাঁশঝাড় থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নামিয়ে উদ্ধার করে বস্তাবন্দী করা হয়। আমরা সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছি। সেখানে সাপটিকে অবমুক্ত করা হবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, স্থানীয়দের মাধ্যেমে অজগর সাপের বিষয়টি জানতে পেরে বন বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠাই। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়। সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এর আগেও কয়েকবার অজগর সাপ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়। আমরা ধারণা করছি সাপটি চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে।

Post Views: 499

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত