Print

Broadcasting News Corporation

গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় তরুণ ফুটবলারের মৃত্যু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২৪ , ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


ময়মনসিংহ ব্যুরো

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে মো. ফাহিম (১৮) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। শনিবার (০৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিকালে গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের দৌলতপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মজয় গ্রামের বাসিন্দা মো. আব্দুল ওয়াহাবের ছেলে। স্থানীয় জেএসএস ক্লাবের প্রধান উপদেষ্টা মতিউর রহমান তরুণ ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেএসএস ক্লাবের সাথে দৌলতপুরের একটা ফুটবল ম্যাচ ছিল। খেলা চলছিল। ওই খেলায় ফাহিম অতিরিক্ত খেলোয়াড় হিসাবে সাইড বেঞ্চে বসে ছিল। খেলার বিরতির পর ফাহিমকে খেলতে মাঠে নামানো হয়। মাঠে নামার দুই থেকে তিন মিনিট পরে মাঠেই লুটিয়ে পড়ে ফাহিম। এ সময় ফাহিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Post Views: 1,552

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত