Print

Broadcasting News Corporation

অটো রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২৪ , ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২৪, ১০:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


ময়মনসিংহ ব্যুরো

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

জেলার ভালুকায় ব্যাটারিচালিত-অটোরিকশায় চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ আমান (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত আমান উল্লাহ ভালুকা উপজেলার গোয়ারী গ্রামের কুচালিয়ারটেক পাড়ায় উসমান গনির ছেলে। রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে ভালুকা উপজেলার গোয়ারী গ্রামের কুচালিয়ারটেক পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নিজের অটোরিকশায় চার্জ করতে যান আমান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা হাফিজা খাতুনও আহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আমানকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুল হোসাইন এ সত্যতা নিশ্চিত করেছেন

Post Views: 310

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত