Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২৪ , ১০:০৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ফুলবাড়ি মারকৈল এলাকার পিরান খাড়ি মোড়ের মৃত আমিরুল ইসলামের ছেলে সাইরুল ইসলাম (১৭)। এ বিষয়ে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মেম্বার মো. সাবের আহমেদ জানান, সকালে বাড়ি থেকে গরু চড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাইরুল। গরু চড়াতে চড়াতে এক সময় পাহাড়পুর মমিন মোড় এলাকার নিকটস্থ বাগানে গরু চড়াতে থাকে। এমন সময় আকাশ জুড়ে মেঘ সাথে বৃষ্টি নামলে গাছের নিচে আশ্রয় নেয় সে। এ সময় দুপুর ২ টার দিকে হঠাৎ বজ্রপাতে নিহত হয় সাইরুল। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ বাসায় নিয়ে আসে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা জুড়ে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে নাচোল উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Post Views: 395

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত