Print

Broadcasting News Corporation

আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২৪ , ১০:৪৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন(ওআইসি)পরিচালিত আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সদরদপ্তর পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিব ড. কুতুব মোস্তফা সানুর আমন্ত্রণে রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিকালে উপদেষ্টা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এই কার্যালয়টি পরিদর্শনে যান। পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসময় সংস্থাটির মহাসচিব জানান, এ পর্যন্ত বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মুফতিগণ ২৫৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সর্বসম্মত অভিমত জ্ঞাপন করেছেন। তিনি আরো জানান, আমরা হানাফী, মালেকী, শাফেয়ী ও হাম্বলী চিন্তাধারার স্কলারদের যথাযথ সম্মান করে থাকি। তিনি বাংলাদেশে ইসলামি ফিকহের বিকাশে ইসলামিক স্কলারদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পরে মহাসচিব ধর্ম উপদেষ্টাকে ফিকহ একাডেমির ফটো গ্যালারি ঘুরে দেখান।

Post Views: 766

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত