ময়মনসিংহের ফুলপুরে বন্যার পানিতে আটকে পড়া শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে পানিতে ভেসে তৌহিদুল ইসলাম উজ্জ্বল (৩৫) নামে তার মেয়ে জামাই এর মৃত্যু হয়েছে। রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেল পৌনে ৫টার দিকে ফুলপুর উপজেলার হাটপাগলা এলাকা থেকে উজ্জ্বলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। নিহত উজ্জ্বল মিয়া শেরপুর জেলার নকলা পৌর এলাকার মৃত আমজত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলপুর ছনধরা ইউনিয়নের পূর্ব চিকনা এলাকায় নিহতের শাশুড়ি কুলসুম বেগম (৫৫) পানিবন্দি হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে সকালে তিনি শ্বশুরবাড়িতে আসেন। শাশুড়িকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারলেও হাটপাগলা এলাকায় যাওয়ার পথে প্রবল স্রোতে ভেসে যান উজ্জ্বল। ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লুৎফর রহমান বলেন, সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়ার পর ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে বিকেল পৌনে ৫টার দিকে হাটপাগলা থেকে উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদী বলেন, সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়ার পর বিকেলে উজ্জ্বল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত