দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক সোমবার (০৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ডেকো ইসহো গ্রুপ, তেজগাঁও থেকে ৫০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেন। উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২১২টি চেক/পে-অর্ডার ও ব্যাংক ড্রাফ্টরে মাধ্যমে এ পর্যন্ত ৯২ কোটি ৫০ লাখ ৬৮ হাজার ৯৭৩ টাকার অনুদান গ্রহণ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত