Print

Broadcasting News Corporation

গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় বৃদ্ধি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা ১০ অক্টোবর, ২০২৪ থেকে আগামী ১৭ অক্টোবর, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এসময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল: [email protected]।

Post Views: 505

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত