Print

Broadcasting News Corporation

দুর্গাপূজা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি রফতানি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৪ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ৬ দিনের জন্য বন্ধ থাকবে।
ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত এ বন্দরের সব ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (১৫অক্টোবর) থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত ৬ দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে। সোনা মসজিদ স্থলবন্দর পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

Post Views: 450

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত