Print

Broadcasting News Corporation

দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৪ , ১০:০৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে লক্ষ্যে মঙ্গলবার (০৮ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল গোলাম সাদেক বরগুনার ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপসমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে তারা পূজা কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিত-কল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন স্থানে টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেইসাথে যে কোন ধরনের নাশকতা কিংবা অপ-তৎপরতা প্রতিহত করতে দায়িত্বরত নৌ কন্টিনজেন্টসমূহকে প্রস্তুত রাখা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উদযাপনে আঞ্চলিক কমান্ডারগণ সকলকে সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের আহ্বান জানান।এ সময় নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দের সাথে কোস্ট গার্ড, পুলিশ, র‌্যাব, আনসার, স্থানীয় প্রশাসনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 382

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত