Print

Broadcasting News Corporation

প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদ্যাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৪ , ১০:৩৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা এবার আনন্দঘন পরিবেশে উদ্যাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। বুধবার (০৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) উপদেষ্টার সঙ্গে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিকক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরি বলেন, নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যে ধরনের সহযোগিতা লাগবে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। পাহাড়ে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আপনারা দেখেছেন কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে।
আপনাদের মিডিয়ায় ভালোভাবে প্রচারিত হয়েছে, কীভাবে এই শঙ্কাগুলো হয়েছে এবং কীভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন সেগুলো মোকাবিলা করেছে। তিনি আরো বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারীরা সবসময় চেষ্টা থাকে যাতে পরিস্থিতি খারাপের দিকে যায়। অর্ন্তবর্তী সরকার সেটা হতে দিবে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। দুর্গাপূজার বিষয়ে উপদেষ্টা বলেন, পূজা খুব ভালোভাবে হবে। কোথাও কোনো শঙ্কা নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমি গতকাল গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সেখানকার পরিস্থিতি ভালো। সবমিলিয়ে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। উল্লেখ্য, সাক্ষাৎকারী প্রতিনিধিদলের সদস্যরা হলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশ বু্দ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া।

Post Views: 533

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত