শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) শুরু হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম এবং তা ১৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে।
শারদীয় দুর্গাপূজা উদযাপন-কালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে অবহিত করা যাবে। এছাড়া, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (০৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত