Print

Broadcasting News Corporation

মিয়ানমারের নৌবাহিনী কর্তৃক বাংলাদেশি জেলে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১১, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
মিয়ানমার নৌবাহিনী কর্তৃক বাংলাদেশি জেলে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে এ প্রতিবাদ জানায়।
নোটে বলা হয়, বাংলাদেশ এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
মিয়ানমারের নৌবাহিনী কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপের কোনাপাড়ার বাসিন্দা জেলে উসমানকে ৯ অক্টোবর ২০২৪ তারিখে হত্যা করে এবং প্রায় ৫৮ জন জেলে ও ছয়টি মাছ ধরার নৌকা অপহরণ করে। উসমানসহ অন্য জেলেরা তখন বাংলাদেশের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের কাছে মাছ ধরছিলেন।
বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেয়া হয়।
Post Views: 1,021

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত