নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টিম রাজধানীর দুইটি কাঁচাবাজার তদারকি করে। এসময় তদারকি টিম কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে। শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর মিরপুরে শাহ্ আলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার ও শনির আখরা কাঁচাবাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
শাহ্ আলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: ফুয়ারা খাতুন। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, আলু, ডিম , সবজি ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা হালনাগাদ করাসহ সকল পণ্য ক্রয় ও বিক্রয়ের রসিদ যাচাই করেন এবং মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্কতার পাশাপাশি ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে। গত কয়েক দিনের তুলনায় ডিমের দাম কমেছে বলে দোকান মালিক ও ভোক্তারা তদারকি টিমকে জানান।
অন্যদিকে রাজধানীর শনির আখড়ার কাঁচাবাজারে ডিম, পিয়াজ, কাচামরিচ, মুরগী ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রয়মূল্য যাচাই করা হয় এবং পণ্যের হালনাগাদ মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেয়া হয়। কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকায় ও মূল্য তালিকা না টাঙানোয় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত