Print

Broadcasting News Corporation

তাঁতি বাজার পূজা মন্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করবে সরকার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২৪ , ৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, রাজধানীর তাঁতি বাজার পূজা মন্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান এবং তাদের চিকিৎসার সকল খরচ বহন করবে সরকার। পাশাপাশি এ হামলায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করবে সরকার।

উপদেষ্টা শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর তাঁতি বাজার পূজা মণ্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুর্বৃত্তকারীরা বিভিন্ন ভাবে দুর্গাপূজায় নাশকতা করার চেষ্টা করছে। কিন্তু সরকার তাদের নাশকতা করার কোনো সুযোগ দিবেনা। তিনি আরো বলেন, দুষ্কৃতকারী যেই হোক তাদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে আর কেউ যেন এ ধরনের কোনো ঘটনা ঘটানোর সাহস না পায় সরকার তার একটি নিদর্শন স্থাপন করতে চায়। এরপর তিনি রাজধানীর তাঁতি বাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন। উল্লেখ্য, শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) কিছু দুষ্কৃতকারী রাজধানীর তাঁতি বাজার পূজা মন্ডপে কাঁচের বোতল ছোড়ার চেষ্টা করে।

কাঁচের বোতল নিক্ষেপকা‌রীকে স্থানীয় জনগণ ধাওয়া করে ধরার সময় তারা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়। খবরটি পাওয়ার সাথে সাথে উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম আহতদের হাসপাতালে দেখতে যান।

Post Views: 267

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত