Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সহকারী হাই কমিশনারের মন্দির পরিদর্শন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২৪ , ৪:১৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
শনিবার (১২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা কর্মকার পাড়ার চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির, ওয়ালটন মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ সাৰ্বজনীন দূর্গা মন্দির এবং বারোঘরিয়া বাইশ পুতুল পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরের পরিচালক বাসুদেব নন্দী এবং অজিত দাস। আর ভক্তদের উলু ধ্বনিতে মুখরিত হয় মন্দিরের চতুঃপার্শ্ব।

পরে ঠাকুর সমীর চক্রবর্তীর সহযোগিতায় পূজা অর্চনা শেষে দূর্গামাতার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি রনি নন্দী, সাধারণ সম্পাদক রাধা বল্লব কর্মকারসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার বারোঘরিয়া বাইশ পুতুল পূজা মন্ডপ ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।

Post Views: 434

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত