Print

Broadcasting News Corporation

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২৪ , ৪:২৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটি আমাদের ঐতিহ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে। শনিবার (১২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর মতিঝিলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারিদের উদ্দেশ্যে বক্তৃতায় সচিব এসব কথা বলেন।

ধর্মসচিব বলেন, মানবতা প্রতিটি ধর্মের গুরুত্বপূর্ণ অংশ। মানুষকে সবসময় সম্মান করতে হবে। আমরা সমাজে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের মানুষ একত্রে বসবাস ও চলাফেরা করি। এটি আমাদের সমাজের বৈচিত্র্য। এ বৈচিত্র্যময় সমাজকে বিনষ্ট হতে দেয়া যাবে না।

হামিদ জমাদ্দার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এ উৎসবকে নির্বিঘ্ন করতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি দূর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানান এবং শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে ধর্মসচিব মতিঝিলের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল বক্তৃতা করেন। এসময় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Views: 367

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত