Print

Broadcasting News Corporation

জামালপুর শহর শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২৪ , ৭:২০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “রাসূল (সা:) মানবতার মহান শিক্ষক হিসেবে পৃথিবীতে এসেছেন। আজকের পৃথিবীতে যদি শান্তি আনতে হয় তাহলে একদল সৎ লোক তৈরি করতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে মানবতার মহান শিক্ষক রাসূল (সা.) এর আদর্শকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে।

বর্তমান বিশৃঙ্খল পৃথিবীতে শান্তি ফিরে আনতে হলে ইসলামের বিকল্প নেই, অন্য কোন মতাদর্শ দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। সমাজতন্ত্র ,পুঁজিবাদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। সমাজতন্ত্র, পুঁজিবাদের দিন শেষ, এখন ইসলামের বাংলাদেশ।” শনিবার (১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) জামালপুর শহর শাখার উদ্যোগে সীরাত মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহর আমীর এডভোকেট আছিমুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি খন্দকার মোকাদ্দাস আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন হেলালি, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী, জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

Post Views: 564

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত