Print

Broadcasting News Corporation

রংপুর ও সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২৪ , ১০:৪৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ১০:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম শনিবার (১২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রংপুর মহানগরের ধর্মসভা পূজামণ্ডপ এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার রানু এগ্রো পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনের সময় তিনি দুর্গাপূজার সার্বিক ব্যস্থাপনার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি পূরণে সরকার কাজ করছে।

সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাঁদের ক্ষতি পূরণের ব্যবস্থা করেছে। তথ্য উপদেষ্টা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।

Post Views: 621

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত