Print

Broadcasting News Corporation

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্রাজিলে জি-২০ সভায় অংশগ্রহণ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২৪ , ১০:৫১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রাজিলের জি-২০ প্রেসিডেন্সির আমন্ত্রণে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, নারীর ক্ষমতায়ন বিষয়ক জি-২০ মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ১১ অক্টোবর এই মন্ত্রী পর্যায়ের সভাটি এমপাওয়ারমেন্ট অভ্‌ উইমেন ওয়ার্কিং গ্রুপের (EWWG)-এর ৪র্থ সভার পর অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা এমন একটি বিশ্ব তৈরির জন্য একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান জানান যেখানে নারী ও মেয়েরা সহিংসতা, বৈষম্য এবং সামাজিক প্রতিবন্ধকতা থেকে মুক্ত হতে পারে। তিনি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

শারমীন এস মুরশিদ বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য জি-২০ ব্রাজিলিয়ান প্রেসিডেন্সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জি-২০ এর নারী ক্ষমতায়ন ওয়ার্কিং গ্রুপের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উদ্ভাবনী ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসায়িক মডেলের মাধ্যমে লিঙ্গ সমতা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি প্রচারে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। বিশ্বব্যাপী নারীরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন।

অহিংসা, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের মতো সর্বজনীন মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য সকলকে আহ্বান জানান। সফরকালে উপদেষ্টা বিশ্ব নেতৃবৃন্দের সাথে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা এবং নারী বিষয়ক মন্ত্রী সিডা গনসালভেসের সাথে নারীর ক্ষমতায়নে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

দক্ষিণ আফ্রিকার মন্ত্রী লিডিয়া সিন্ডিসিওয়ে চিকুঙ্গার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। ইউএস অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ফর গ্লোবাল উইমেনস ইস্যু, গীতা রাও গুপ্তাও উপদেষ্টা মুর্শিদের সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত গুপ্তা বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

Post Views: 1,369

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত