Print

Broadcasting News Corporation

ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা মেয়ের পর আহত ছেলেরও মৃত্যু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৪ , ২:৫৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ২:৫৩ অপরাহ্ণ

মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল


ময়মনসিংহ ব্যুরো

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের পর আহত ছেলেরও মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিফাতুল্লাহরও মৃত্যু হয়।

এর আগে শনিবার (১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে এ ঘটনা ঘটলে তারা ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে বাবা ও মেয়ে মারা যায়।

নিহতরা হলেন- ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম মো. আবুল কাশেম (৫০), তার আট বছর বয়সী মেয়ে লাবিবা আক্তার ও ছেলে সিফাতুল্লাহ (৬)। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যা কবলিত। শনিবার সকালে বাড়ি থেকে নৌকায় করে বাজারের উদ্দেশে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশু সন্তান। \

এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে অসংখ্য ভিমরুল নৌকায় থাকা বাবা ও তার সন্তানদের আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়।

পরে রাতে ছেলে সিফাতও মারা যায়। এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ভিমরুলের কামড়ে একই পরিবারের তিনজন মারা গেছে। নিহতের পরিবার এবং স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

Post Views: 893

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত