Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বিদেশী দম্পতি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৪ , ৩:০৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন


নোয়াখালী প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজের ও সন্তানের জন্মদিনের অনুষ্ঠান না করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জয়া বার্লিন। স্বামী জ্যাকব বার্লিন ও সন্তানদের নিয়ে সুদূর যুক্তরাষ্ট্র থেকে চলে আসেন নোয়াখালীর বেগমগঞ্জে বন্যা দুর্গত এলাকায়।

তাদের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন বিজয় ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বেগমগঞ্জের গোপালপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু, সংগঠনের ম্যানেজার ফারাবীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই দম্পতি ফরিদপুরে গড়ে তোলেন সামাজিক সংগঠন বিজয় ইন্টারন্যাশনাল।

Post Views: 794

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত