Print

Broadcasting News Corporation

আমাদের ট্যাক্সের অর্থের প্রচণ্ড অপব্যয় হয়েছে: মোয়াজ্জেম হোসেন আলাল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৪ , ৫:০২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ

আশিষ চৌধুরী


বিশেষ প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

বিএনপি চেয়ারপার্সন কাউন্সিল এর উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমাদের ট্যাক্সের যে অর্থ জমা হয়েছিল সে অর্থের প্রচণ্ড রকমের অপব্যয় হয়েছে। এদেশটাকে র‍্যাপচার করে দিয়ে গেছে আওয়ামী লীগ।

এমন কেউ নেই যে কোন বড় কুকীর্তির সঙ্গে জড়িত ছিলো না। এটা হচ্ছে পলিটিকাল পলিউসন। রাজনৈতিকভাবেও তারা (আওয়ামী লীগ) এই দেশটাকে একটা খারাপ অবস্থায় নিয়ে চলে গিয়েছিলেন।

রবিবার (১৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বিএনপি’র ভূমিকা প্রতিপাদ্যে শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল এ আলোচনা সভার আয়োজন করেন।

এসময় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশ যদি ভালো থাকে আমি যদি গ্রামের একজন চৌকিদার দফাদারও হই আমার সম্মানটা হবে রাষ্ট্রপতির মত।

দেশ যদি খারাপ থাকে আমি যদি রাষ্ট্রপতিও হই। রাষ্ট্রপতির সম্মান হবে কিন্তু ঝাড়ুদারের চাইতেও বড়। এ কথাটা মনে রেখে উনারা যেন দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তাদের পরামর্শগুলো নিয়মিত নেন। সেটা জাতীয় স্বার্থে। জাতির জন্য ভালো হবে এবং উনাদের সবার জন্য ভালো হবে।

Post Views: 877

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত