Print

Broadcasting News Corporation

ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৪ , ৮:২৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবকদেরকে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইকামাতে দ্বীনের কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ।

প্রবাস জীবনে হালাল রুজি অর্জনের পাশাপাশি আদর্শ মুসলিম পরিবার এবং সমাজ গঠনে সক্রিয় ভ‚মিকা রাখতে হবে। আর এক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা হলো ইসলামী আন্দোলনের প্রাণ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামে ইজম বা মনগড়া মতবাদের কোনো স্থান নেই।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং কুরআন ও হাদীসই হলো তার একমাত্র মানদণ্ড।” রবিবার (১৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) জাপানের নাগোয়া উত্তর এবং দক্ষিণ শাখা আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন জনাব শহীদুল ইসলাম মল্লিক।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপান-এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ ও জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ। জনাব শাহরিয়ার কামালের পরিচালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নাগোয়া দক্ষিণ শাখার সভাপতি আজিম আহমেদ ভূইয়া, শাহ আলম শিকদার প্রমুখ।

Post Views: 1,002

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত