Print

Broadcasting News Corporation

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের শপথ গ্রহণ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২৪ , ৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

রাষ্ট্রপতি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম-বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশের প্রধান বিচারপতি, সৈয়দ রেফাত আহমেদ আজ সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।

এরপর রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে সদস্য ড. নূরুল কাদির, ডা. মোঃ আমিনুল ইসলাম, মোঃ সুজায়েত উল্যা এবং ড. মোঃ নাজমুল আমীন মজুমদার-কে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 1,076

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত