Print

Broadcasting News Corporation

৬ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রফতানি শুরু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২৪ , ৭:৩১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরো জানান, সকাল থেকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে।

Post Views: 740

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত