Print

Broadcasting News Corporation

বিরামপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২৪ , ৮:২২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম


বিরামপুর প্রতিনিধি দিনাজপুর

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

দিনাজপুরের বিরামপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিং করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মীজ নাজিয়া নওরীন।

মঙ্গলবার (১৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) উপজেলার বিরামপুর নতুন বাজার, পুরাতন বাজারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও থানা পুলিশের সদস্যদের সমন্বয়ে একটি টিম বিভিন্ন কাঁচাবাজারসহ অন্যান্য বাজারগুলো মনিটরিং করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মীজ নাজিয়া নওরীনের দিক নির্দেশনায় সদস্যরা এসময় কাঁচাবাজার, মাছ বাজার, মুদি দোকানসহ কয়েকটি দোকানে মূল্য তালিকা দেখেন। মূল্য তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও তিনি মনিটরিং করেন।

এসময় অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার আহবান জানিয়ে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেন এসিল্যান্ড।

Post Views: 437

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত