Print

Broadcasting News Corporation

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা পুনর্বাসনে সরকার বদ্ধপরিকর

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২৪ , ৯:১৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে বর্তমান সরকার খুবই আন্তরিক। আমি নিশ্চয়তা দিচ্ছি যে, যতদিন পর্যন্ত তাদের সহায়তা প্রয়োজন পড়বে, ততদিন সরকার তা দিতে বদ্ধপরিকর।

মঙ্গলবার (১৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্‌ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের দেখতে যান।

এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সমস্যার কথা শুনেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। চিকিৎসা শেষে আহতদের পুনর্বাসন করার লক্ষ্যে যোগ্যতা অনুযায়ী তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

আহতদের বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সিদ্ধান্ত আছে- ডাক্তাররা যখন বলবেন আমাদের এখানে চিকিৎসা সম্ভব নয়, তখন আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো।

Post Views: 381

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত