Print

Broadcasting News Corporation

গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় বৃদ্ধি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ১:৩৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা ১৭ অক্টোবর, ২০২৪ থেকে আগামী ৩১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।

ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল: [email protected]

Post Views: 1,599

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত