Print

Broadcasting News Corporation

গণতন্ত্রের যে আবহ তৈরি হয়েছে তার অবদান শহীদদের

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ৩:১২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ৩:১৩ অপরাহ্ণ

আশিষ চৌধুরী


বিশেষ প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, এখন আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা কথা বলতে পারছি। আগে কথা বলতে গেলে আমাদের গ্রেফতার করে নিয়ে যেত। সুতরাং গণতন্ত্রের যতটুকু আবহ তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে এটার অবদান আবু সাইদের। এই অবদান শহীদদের।

বৃহস্পতিবার (১৭অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ছাত্র—জনতার গণঅভ্যুত্থানে নরসিংদী জেলায় শহীদ পরিবারের সাথে “আমরা বিএনপি পরিবার”-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আবার তাদের (আওয়ামী লীগ) যদি উত্থান হয় তাহলে গোটা বাংলাদেশ কসাইখানায় পরিণত হবে। তাদেরকে যারা (ভারত) আশ্রয় দিচ্ছে তারাও কিন্তু শেখ হাসিনার সাথে রয়েছে, শেখ হাসিনাকে মদত দিচ্ছে।

যে শহিদদের রক্তের উপর আজকে প্রফেসর ইউনুস সাহেবের সরকার। এই সরকারের দায়িত্ব অনেক। সাড়াশি অভিযান চালিয়ে হত্যাকারী ও তাদের দোসরদের গ্রেফতার করতে হবে। এসময় তিনি শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন।

Post Views: 1,567

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত