Print

Broadcasting News Corporation

জাতীয় ও আন্তর্জাতিক ৮টি দিবস পালন না করার সিদ্ধান্ত গ্রহণ উপদেষ্টা পরিষদের

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ৮টি দিবস উদ্‌যাপন/পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দিবস গুলো হলো-

ক শ্রেণিভুক্ত দিবসসমূহ:

৭ মার্চ ঐতিহাসিক ৭ই মার্চ।

১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস।

৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী।

৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

১৮ অক্টোবর শেখ রাসেল দিবস।

৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস।

খ শ্রেণিভুক্ত-

১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ সাজ্‌জাদুল হাসানের স্বাক্ষরে ১৬ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

Post Views: 449

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত