দুবাই ও উত্তর আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরের নিকট ‘লেটার অব কমিশন’ পেশ করেছেন।
এসময় কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অবস্থান এবং চাকুরি ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে বলে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।
দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কনসাল জেনারেল দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।
এছাড়া, আগামী-দিনে দুবাই ও উত্তর আমিরাতের সাথে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরির জন্য একসাথে কাজ করার বিষয়ে তিনি ডেপুটি ডিরেক্টরের কাছে আগ্রহ প্রকাশ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত