Print

Broadcasting News Corporation

পাটের আঁশের মানকে উন্নত করে বহুমুখী পণ্য তৈরি করে ব্যবহার বৃদ্ধি করা হবে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২৪ , ৪:১৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৮, ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, পাটের আঁশের মানকে উন্নত করে বহুমুখী পাট-পণ্য তৈরি করে পাটের ব্যবহার বৃদ্ধি করা হবে। এ লক্ষ্যে এ সংক্রান্ত গবেষণা কার্যক্রম বাড়ানো দরকার। কৃষি সচিব বৃহস্পতিবার (১৭অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিজেআরআই উদ্ভাবিত প্রযুক্তি হস্তান্তর ও বার্ষিক কৃষি গবেষণা পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সচিব বহুমুখী পাট-পণ্যের প্রসার ঘটানোর জন্য কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। আগামী ২০ বছরে পাটের গবেষণা কার্যক্রমের কর্মপরিকল্পনার একটি রোডম্যাপ তৈরি করারও তিনি তাগিদ দেন।

বিজেআরআই’র মহাপরিচালক ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. নাজমুন নাহার করিম।

Post Views: 596

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত