Print

Broadcasting News Corporation

দুর্যোগ ব্যবস্থাপনায় টেকসই কর্মপন্থা নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২৪ , ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৮, ২০২৪, ৪:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, স্থানীয় অভিজ্ঞতার আলোকে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় টেকসই কর্মপন্থা নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। উপদেষ্টা বৃহস্পতিবার (১৭অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) শেরপুর জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভায় সঞ্চালনা করেন। উপদেষ্টা বলেন, দুর্যোগ পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের সমন্বয় করে কাজ করতে হবে। শেরপুর জেলার মতো বন্যা আরো হতে পারে মন্তব্য করে তিনি কর্মকর্তাদের সে অভিজ্ঞতা মাথায় রেখে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় শেরপুর জেলায় চলতি মাসের শুরুর দিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি, মৎস্য, গবাদিপশুর ক্ষয়ক্ষতিসহ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, নদী ভাঙন, বাঁধ, ঘরবাড়ি, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে প্রায় হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে উল্লেখ করেন।

এছাড়া, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জেলার বন্যার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে পুনর্বাসন প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

Post Views: 522

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত