Print

Broadcasting News Corporation

চাঁপানবাবগঞ্জ জেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২৪ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৮, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম


 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁপানবাবগঞ্জ জেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কাউন্সিল সভা আয়োজন করা হয়। সভার উদ্বোধন করেন, বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক আনওয়ার হোসেন।

জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে কাউন্সিল সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সত্য বর্মন,আঞ্চলিক উপ-পরিচালক সাইফুল ইসলামসহ অনান্যরা।

কাউন্সিল সভায়, কাউন্সিলরদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। পরে জেলা প্রশাসক আব্দুস সামাদ আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটি ঘোষনা করেন।

এতে পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, সহসভাপতি নির্বাচিত হয়েছেন মহানন্দা টিটিএল মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক এ, কে, এম, তাজকির উজ-জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার, মোঃআব্দুর রশিদ, জেলা প্রাথমকি শিক্ষা অফিসার মোঃ জেছেরআলী, মুক্ত মহাদল, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি, মোঃ মোসফিকুর রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আসলাম কবীর, সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানন্দা টিটিএল স্কাউট গ্রুপের যুগ্ম-সম্পাদক গোলাম রশিদ এবং যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক।

Post Views: 702

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত