মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফকির লালন শাহ এঁর গান ধরে রাখতে হবে। ফকির লালন শাহকে চিনতে হবে এবং তাঁর গানকে ধরে রেখে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
উপদেষ্টা শুক্রবার (১৮অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে ফকির লালন সাঁইজীর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় আরো বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বিশিষ্ট কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ফরহাদ মজহার, কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা: শারমিন আখতার, পুলিশ সুপার মো: মিজানুর রহমান প্রমুখ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত