Print

Broadcasting News Corporation

হজ সংক্রান্ত আর্থিক লেনদেনে প্রতারকচক্রের ব্যাপারে সর্তকতা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২৪ , ৪:০৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেয়া হবে বলে আশ্বাস দিয়ে সম্মানিত হজযাত্রী, হাজি, হজ এজেন্সির মালিক, প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে সম্মানিত হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে BEFTN অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়।

এজন্য কোনো ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৯ অক্টোবর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।

রবিবার (২০অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

Post Views: 354

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত