Print

Broadcasting News Corporation

ভারতের ত্রিপুরায় সমাবেশ হবে কেন : বাংলাদেশে এসে সমাবেশ করুন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২৪ , ৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ভারতের ত্রিপুরায় আওয়ামী লীগ এর সমাবেশ হবে কেন? বাংলাদেশে এসে সমাবেশ করুন।

আপনার নামে আন্তর্জাতিক অপরাধ আদালতে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আপনাকে দেশে ফেরার জন্য আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ আদালত আপনার প্রতি সমন জারি করেছে। আপনি আসছেন না কেন?

রবিবার (২০অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুল আউয়াল এর ৩৩তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ-সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপিসহ সবাই সমর্থন দিয়েছে। মানুষ ভিন্ন কিছু ভাবতে শুরু করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন।

Post Views: 378

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত