Print

Broadcasting News Corporation

আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২৪ , ৩:৩৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে আনা আবেদন খারিজের বিরুদ্ধে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের কর্মকর্তাদের আপিল করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (২১অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ড. ইউনূসের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আগামী ১৯ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

ব্যারিস্টার মামুন বলেন, মামলাটি প্রত্যাহার অবৈধ ও আইনসংগত ভাবে হয়নি। তাছাড়া নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাই এখানে প্রভাব খাটানো হতে পারে বলে মনে করা হতে পারে।

আমরা আইন অনুযায়ী এ মামলাটি মোকাবেলা করব। এটা আমাদের সাংবিধানিক অধিকার। তিনি বলেন, আপিল বিভাগ আজ তিনটি গ্রাউন্ডে আমাদের লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন।

Post Views: 484

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত