Print

Broadcasting News Corporation

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। জনমত তৈরির চেষ্টা করেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার, গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের (অন্তর্বর্তী সরকার) বলবো জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেন।

সোমবার (২১অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন।

দীর্ঘ ১২ বছরপর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে সাথে নিয়ে মাজার জিয়ারত করেন তিনি।

Post Views: 535

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত