Print

Broadcasting News Corporation

আমরা সামাজিক পরিবর্তনের দাবিতে এসে উন্নয়নের নামে ধ্বংসস্তূপ পেয়েছি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ , ৮:১১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৮:১১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা সামাজিক পরিবর্তনের দাবিতে এসে উন্নয়নের নামে ধ্বংসস্তূপ পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসস্তূপ সরাতে সকল দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছে। তাই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

উপদেষ্টা মঙ্গলবার (২২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় গুলশান আলোকি হোটেলে রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ পরিচালিত একটি গবেষণার ফলাফল উপস্থাপন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রওনক জাহান সেমিনারে সভাপতিত্ব করেন। ‘ক্লোজিং গ্যাপ: সংখ্যালঘু, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং যুবকদের সরকারি সেবায় প্রবেশধিকার মূল্যায়ন: প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নির্দেশনা’ সিপিজে’র তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সেমিনারে আলোচক হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে) এর নির্বাহী পরিচালক মনজুর হাসান, অ্যাকশান এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাস কবির, রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ এর সহকারী পরিচালক রুহি নাজ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন ও সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি মুল বক্তব্যের আলোচক হিসেবে নিজের বক্তব্য উপস্থাপন করেন।

Post Views: 839

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত