Print

Broadcasting News Corporation

পরিবেশ উপদেষ্টার নির্দেশে গুলশান লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ , ৯:০১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর গুলশান লেকের ওপর নির্মিত অস্থায়ী স্থাপনা ও তৎসংলগ্ন স্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মঙ্গলবার (২২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লেক দখলের উদ্দেশ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা, তৎসংলগ্ন নার্সারি, টিনশেড রুম ও লেকের মধ্যে দখলকৃত বাঁশ ও নেট উচ্ছেদ করা হয় এবং ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষিত গুলশান-বারিধারা লেক দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার-সহ পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয় টিম, রাজউক টিম, গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইসরাত জাহান এ সময় উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post Views: 911

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত