Print

Broadcasting News Corporation

আপীল বিভাগের দৈনিক চেম্বার জজের শুনানি সংক্রান্ত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ , ৯:১৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চেম্বার জজ হিসেবে আপীল বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হককে মনোনীত করেছেন।

আপিল বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হক সপ্তাহের প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে শারীরিক উপস্থিতিতে আপীল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।

সুপ্রীম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Post Views: 1,415

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত