Print

Broadcasting News Corporation

মাওলানা আ.ন.ম শামসুল ইসলামকে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি জনাব মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তাঁকে দেখতে হাসপাতালে যান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। আমীরে জামায়াত তাঁর শারীরিক এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

তিনি মহান আল্লাহর নিকট মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম এর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

Post Views: 555

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত